• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:০১:৪৯ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

বাঁচতে চায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শান্তা, প্রয়োজন ৩ লাখ টাকা

২৬ নভেম্বর ২০২৪ দুপুর ০১:৫০:৩৩

বাঁচতে চায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শান্তা, প্রয়োজন ৩ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোছা. শান্তা খাতুন। বয়স এগারো বছর। বর্তমানে গুরুতর অসুস্থ (হার্টের ছিদ্র) হয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে (মিরপুর ১) চিকিৎসা নিচ্ছেন।

শান্তা ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ছয়খাদা গ্রামের মোহাম্মদ শান্তির কন্যা। শান্তাকে বাঁচাতে দ্রুত অপারেশনের প্রয়োজন। তার চিকিৎসা বাবদ আনুমানিক ৩ লাখ টাকা খরচ হবে।

ইতোমধ্যে তার হার্টে এনজিওগ্রাম করানো হয়েছে। হার্টে ছিদ্রের কারণে প্রায়শই দুর্বল ও অজ্ঞান হয়ে যাচ্ছে। শারীরিক চিকিৎসার পরিপ্রেক্ষিতে চিকিৎসক দ্রুত অপারেশনের পরামর্শ দিয়েছেন। 

এমতাবস্থায় তার অপারেশনের যাবতীয় খরচ তার বাবার পক্ষে বহন করা সম্ভব নয়। বাবা শান্তির পক্ষে সংসার চালানো যেখানে কষ্টসাধ্য; সেখানে শান্তার চিকিৎসা ব্যয় বহন করা তার পক্ষে অসম্ভব।

শান্তা এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চায়। বাঁচার আশায় সমাজের বিত্তশালী ও দানশীল মানুষের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন তার বাবা। আপনার আর্থিক সাহায্য পেলে শান্তা ফিরে পেতে পারেন নতুন জীবন।

সাহায্য পাঠানোর ঠিকানা:
যোগাযোগ: পিতা মো: শান্তি
বিকাশ নাম্বার: ০১৭৮৭২৯৯৪০৬ (শান্তার বাবা)

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪




ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬