• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:০২:৩৫ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

খানসামায় শীতার্তদের পাশে দাঁড়ালো পুলিশ অ্যাসোসিয়েশন

২৯ জানুয়ারী ২০২৪ রাত ০৮:৩৪:৫১

খানসামায় শীতার্তদের পাশে দাঁড়ালো পুলিশ অ্যাসোসিয়েশন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: ‘পাশে আছি সব সময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনাজপুরের খানসামায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

২৯ জানুয়ারি সোমবার উপজেলার ২ শত জন অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (তদন্ত) মনিরুজ্জামান মন্ডল, এস আই ইবনে ফরহাদ ও দিবাকর রায়সহ পুলিশ সদস্যবৃন্দ।

টানা শৈতপ্রবাহ এবং তীব্র শীতে যখন দিনাজপুরের জনজীবন বিপর্যস্ত, তখন অসহায়, দিনমজুর ও খেটে খাওয়া শীতার্ত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়াল বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

বিভিন্ন গ্রামের মানুষের মাঝে মানবিক সহায়তার উপহার হিসেবে কম্বল শীতার্তদের হাতে তুলে দেয় খানসামা থানা পুলিশ। তাপমাত্রার পারদ যখন প্রতিদিন নিম্নমুখী, তখন তীব্র শীতের কষ্ট লাঘব করতে পুলিশের দেওয়া কম্বল পেয়ে খুশি অসহায় মানুষগুলো।

কম্বল বিতরণ শেষে শীতার্ত মানুষের উদ্দেশ্যে ওসি মোজাহারুল ইসলাম বলেন, আপনাদের শীতের কষ্ট লাঘব করতে পুলিশ বাহিনী মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দিনাজপুর জেলার পুলিশ সুপার স্যারের নির্দেশে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারদেরকে উপহার হিসেবে কম্বল দেওয়া হচ্ছে। আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭