• ঢাকা
  • |
  • রবিবার ২২শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪০:১১ (06-Sep-2026)
  • - ৩৩° সে:

এবার পাকিস্তানকে ৫ গোলে হারাল বাংলাদেশ

৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৮:৪৫

এবার পাকিস্তানকে ৫ গোলে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: আবারও দাপুটে হকির পসরা মেললেন কনা-নাদিরারা। পাকিস্তানের জালে একের পর এক গোল করে উইমেন’স জুনিয়র এশিয়া কাপ হকিতে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ।

৬ সেপ্টেম্বর রোববার হুলুনবুইর সিটিতে পাকিস্তানকে ৫-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে চ্যালেঞ্জার পুলের খেলা শুরু করে তারা।

বাংলাদেশের গোল উৎসবের শুরু নবম মিনিটে। ফিল্ড গোলে দলকে এগিয়ে নেন লনিমা নুপুর। দ্বিতীয় কোয়ার্টারে নাদিরা এমার লক্ষ্যভেদে ব্যবধান হয় দ্বিগুণ।

তৃতীয় কোয়ার্টারের শুরুতে রিমন সারিকা পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান আরও বাড়ান। তিন গোল হজমের পর একটি শোধ করে পাকিস্তান।

তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে কনা আক্তার ও চতুর্থ কোয়ার্টারের শেষ দিকে আইরিন রিয়া জাল খুঁজে নিলে বড় জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

এ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার কাজাখস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামালপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার
জামালপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:১৪

এনবিআরের ২০ কর্মকর্তার দণ্ড বাতিল
এনবিআরের ২০ কর্মকর্তার দণ্ড বাতিল
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২৯



পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ গ্রহণ
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ গ্রহণ
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৪:১৮



হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩২:০৮


এবার পাকিস্তানকে ৫ গোলে হারাল বাংলাদেশ
এবার পাকিস্তানকে ৫ গোলে হারাল বাংলাদেশ
৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৮:৪৫