• ঢাকা
  • |
  • বুধবার ২২শে আশ্বিন ১৪৩৩ রাত ০৮:০৩:১৬ (07-Oct-2026)
  • - ৩৩° সে:

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু

৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৪:১৪

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ২৮১ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

৬ অক্টোবর মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ জন ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি ৪৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ২০৩ জন, চট্টগ্রাম বিভাগে ২২২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮৭, খুলনা বিভাগে ৩০২, ময়মনসিংহ বিভাগে ৯৬, রাজশাহী বিভাগে ১৯৯, রংপুর বিভাগে ৭৫ ও সিলেট বিভাগে ১৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সবমিলিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (৬ অক্টোবর) পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১২৭ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩, বরিশাল বিভাগে ২৪, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, রংপুরে ৬ জন ও সিলেট বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:০৪



সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি
সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি
৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:২৩:৪৭


এনআইডি সংশোধন: ভিসার কপি দিতে হবে প্রবাসীদের
এনআইডি সংশোধন: ভিসার কপি দিতে হবে প্রবাসীদের
৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:৩৩

দেশের সব উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
দেশের সব উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:২৪