• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৪৫:০৪ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

হাম ও এর উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৪:৫৪

হাম ও এর উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ২০ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। ১৯ সেপ্টেম্বর শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৫৩ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ শিশু ও হামের উপসর্গ নিয়ে ৯৫২ শিশুর মৃত্যু হয়েছে।

এ ছাড়া সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ শিশুর। সেই সঙ্গে এই সময়ে মোট ২০ হাজার ৪৭৪ শিশুর হাম শনাক্ত হয়েছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশের হাসপাতালে মোট ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৫১ হাজার ৩৯৫ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃত্যু
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩০:৪৫

‘মক্কায় হামলা মহাপাপ’
‘মক্কায় হামলা মহাপাপ’
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৭:৫০

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০৯:৩৪



হাম ও এর উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু
হাম ও এর উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৪:৫৪

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৪:১৭