• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:২৬:২৩ (24-Sep-2026)
  • - ৩৩° সে:

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ

২৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২৯

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: যেকোনো সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো ক্লিনিক স্থাপনের অনুমতি দেওয়া হবে না। একইসঙ্গে ওই সীমানার মধ্যে বিদ্যমান ক্লিনিকে সরকারি হাসপাতালের চিকিৎসক প্র্যাকটিস করতে পারবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. নুরুল ইসলাম।

২৩ সেপ্টেম্বর বুধবার এ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।

ডা. মো. নুরুল ইসলাম জানান, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা জারি করা হয়েছে। সিদ্ধান্তটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সংশ্লিষ্ট বিভাগ ও কর্তৃপক্ষকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সরকারি হাসপাতালের আশপাশে ব্যাপক হারে বেসরকারি ক্লিনিক স্থাপনের প্রেক্ষাপটে এই নির্দেশনাটি এসেছে। সরকারি হাসপাতালে আসা রোগীদের দালালের মাধ্যমে নিজেদের ক্লিনিকে নিয়ে যাওয়ার অভিযোগ আছে এসব ক্লিনিকগুলোর এজেন্টদের বিরুদ্ধে। দেখা গেছে সরকারি হাসপাতালের অনেক চিকিৎসকই নিয়মিত কর্মঘণ্টার পর বেসরকারি ক্লিনিকে প্র্যাকটিস করে থাকেন।

সূত্র: চ্যানেল ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর
সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৪৬

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাস সরবরাহ
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাস সরবরাহ
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:৪৮

এবার প্রশিক্ষণ নিতে মাঠে নেমেছেন সাধারণ ইরানিরা
এবার প্রশিক্ষণ নিতে মাঠে নেমেছেন সাধারণ ইরানিরা
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:১৭


ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ ঘর পুড়ে ছাই
ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ ঘর পুড়ে ছাই
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৫৮