• ঢাকা
  • |
  • রবিবার ২২শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৯:৩৯ (06-Sep-2026)
  • - ৩৩° সে:

হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩২:০৮

হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও এক হাজার ৯৮ শিশু। ৬ সেপ্টেম্বর রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৯৪ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০০ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯৯৪ শিশু মারা গেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ৫৫ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৪৩। এই সময়ে ৯৫৪ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৫১ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ (রোববার) পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ১৪৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৬৯৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৪৪ হাজার ১৬৮ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৩৮ হাজার ৭৭২ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

সূত্র: ইউএনবি 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামালপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার
জামালপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:১৪

এনবিআরের ২০ কর্মকর্তার দণ্ড বাতিল
এনবিআরের ২০ কর্মকর্তার দণ্ড বাতিল
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২৯



পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ গ্রহণ
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ গ্রহণ
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৪:১৮



হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩২:০৮


এবার পাকিস্তানকে ৫ গোলে হারাল বাংলাদেশ
এবার পাকিস্তানকে ৫ গোলে হারাল বাংলাদেশ
৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৮:৪৫