• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৩৯:০৬ (02-Oct-2026)
  • - ৩৩° সে:

হাম ও উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু

২ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৫:০২

হাম ও উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৪২ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। ২ অক্টোবর শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে শুধু ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছে। সেই সঙ্গে এই সময়ে ঢাকা বিভাগেই নিশ্চিত হামে আরও একজনের প্রাণহানি হয়েছে। সবমিলিয়ে দেশজুড়ে চলতি বছরের গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১১৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ (২ অক্টোবর) পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৮৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ২১ হাজার ৬২৩ শিশুর হাম শনাক্ত হয়েছে।

অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোয় মোট ১ লাখ ৭২ হাজার ২১ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত মোট ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
২ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২৪:৩০

অভিনেতা দিনো মোরিয়াকে গ্রেফতার
অভিনেতা দিনো মোরিয়াকে গ্রেফতার
২ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৭:৫৪




হাম ও উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু
২ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৫:০২

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির
২ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৫:০১