• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:০৮:৪৯ (06-Oct-2026)
  • - ৩৩° সে:

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:০৮

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৬৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ২ অক্টোবর শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৫১ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৯৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫ জন, খুলনা বিভাগে ১১১ জন, ময়মনসিংহ বিভাগে ৭৭ জন এবং রংপুর বিভাগে ৭১ জন রয়েছেন।

এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার ৭৬১ জনে। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৫০ জনের।  

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৬ হাজার ৮৬২ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৭
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৭
৬ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১২:২৫



৮ মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
৮ মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
৬ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৫১:২২