• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৩:৩৬ (02-Oct-2026)
  • - ৩৩° সে:

৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক

২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:৩৫

৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক

অনলাইন ডেস্ক : প্রায় ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ বিকেল সাড়ে ৫টার পরে লাউয়াছড়া বনে পড়ে থাকা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ৯টি বগি উদ্ধার করার পর রেল চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগ হুক ছিঁড়ে বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে প্রায় তিন ঘণ্টা সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ ছিল।

২ অক্টোবর শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া এলাকায় প্রবেশের পর এ ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শিপলু সূত্রধর বলেন, ট্রেনটির মাঝখানে সংযোগ বিচ্ছিন্ন হয়ে সামনের সাতটি বগি নিয়ে ইঞ্জিন এগিয়ে যায়। পেছনের নয়টি বগি মাগুরছড়া এলাকায় আটকা পড়ে। কয়েক কিলোমিটার এগিয়ে যাওয়ার পর পেছনের বগিগুলো বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানতে পেরে ট্রেনটি পেছনে নেওয়া হয়। পরে সংযোগ হুক মেরামতের কাজ শুরু হয়।

শিপলু আরও জানান, প্রায় তিন ঘণ্টা কাজ শেষে বিকাল ৫টা ২০ মিনিটের দিকে হুক লাগানো সম্ভব হয়। পরে পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গলের দিকে যাত্রা করে। শ্রীমঙ্গলে পৌঁছানোর পর আরও কিছু কাজ করা হবে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ায় ওই পথে অন্য ট্রেন চলাচল বন্ধ ছিল।

শমশেরনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রজত রায় বলেন, লাউয়াছড়ায় ট্রেন আটকা পড়ায় ভানুগাছ স্টেশনে জয়ন্তিকা এক্সপ্রেস এবং শ্রীমঙ্গলে সিলেটগামী আরেকটি পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে।

এ ঘটনায় বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। চট্টগ্রামগামী যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর
আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর
২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২১:২৫



শেরপুর সীমান্তে ভারতীয় প্রসাধনী জব্দ
শেরপুর সীমান্তে ভারতীয় প্রসাধনী জব্দ
২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:২৫



ঘিওরে ফেসবুকে ধর্মীয় কটূক্তি, যুবক কারাগারে
ঘিওরে ফেসবুকে ধর্মীয় কটূক্তি, যুবক কারাগারে
২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৯:১১

রংপুরে প্রতারণা মামলায় যুবক গ্রেফতার
রংপুরে প্রতারণা মামলায় যুবক গ্রেফতার
২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০০:২৩