• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৫:১৪ (22-Sep-2026)
  • - ৩৩° সে:

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

২২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:১৪

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার  স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৯৫ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫ হাজার ৪৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে দুজন এবং ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা ও বরিশাল বিভাগে একজন করে ডেঙ্গুতে মারা গেছেন। তাদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন এলাকার বাইরে) সর্বোচ্চ ৩৯১ জন চিকিৎসা নিতে ভর্তি হন। অন্যান্য অঞ্চলের মধ্যে খুলনা বিভাগে ৩১৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৮৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১৯১ জন, বরিশাল বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১৬২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ১০৫ জন, রংপুর বিভাগে ৬৭ জন এবং সিলেট বিভাগে ছয়জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
২২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:১৪


৪ জেলায় নতুন এসপি
৪ জেলায় নতুন এসপি
২২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:২১



১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
২২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:৩৩




পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৩:৪৩