• ঢাকা
  • |
  • শনিবার ২১শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:২২:১৪ (05-Sep-2026)
  • - ৩৩° সে:

ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃত্যু

৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৩:৪০

ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৮ জন।

৫ সেপ্টেম্বর শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৭০ জন, চট্টগ্রাম বিভাগে ১২৩ জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ১৭৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১০২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৪৯ জন, খুলনা বিভাগে ১৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন, রাজশাহী বিভাগে ৪৯ জন এবং রংপুর বিভাগে ৬ জন রয়েছেন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ৩২ জন। এছাড়া, চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১১৩ জনের।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০৮:০৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট
নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট
৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৮:৪৩



ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃত্যু
৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৩:৪০




হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৬:৫৬

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ
চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ
৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৬:৩৫