• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৯:১৩ (10-Oct-2026)
  • - ৩৩° সে:

ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু

১০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০০:৫১

ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৬৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ১০ অক্টোবর শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন ও চট্টগ্রাম বিভাগে বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজনের প্রাণহানি হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সবচেয়ে বেশি ৪০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ২১৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৪, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯২, খুলনা বিভাগে ১৮৪, ময়মনসিংহ বিভাগে ৬১, রাজশাহী বিভাগে ১৪১, রংপুর বিভাগে ৭৫ ও সিলেট বিভাগে ১৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ শনিবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৯৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১৩৩ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৬১ জন, ময়মনসিংহ বিভাগে ২৩, বরিশাল বিভাগে ২৬, চট্টগ্রাম বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুরে ৬ জন ও সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা
প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা
১০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৫:২৮


বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওমান যাত্রা স্থগিত
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওমান যাত্রা স্থগিত
১০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:২৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
১০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:১১

ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু
১০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০০:৫১