নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। এ নিয়ে গত দেড় মাসে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২২ শিশুর প্রাণহানি ঘটেছে।
৩০ এপ্রিল বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মারা যাওয়া দুই শিশুর বয়স যথাক্রমে ৫ মাস ও ১০ মাস। তারা দুজনেই ছেলে শিশু। হামের লক্ষণ নিয়ে কয়েক দিন আগে তারা হাসপাতালে ভর্তি হয়েছিল।


হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, গত দেড় মাস ধরে ময়মনসিংহ অঞ্চলে শিশুদের মধ্যে হামর প্রকোপ বেড়েছে। আক্রান্তদের বেশির ভাগই জ্বর, শরীরে র্যাশ এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসছে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচি ইপিআই এর আওতায় হামের টিকা দেওয়া অত্যন্ত জরুরি। কোনো শিশুর শরীরে হামের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তারা।
মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মোট ৬৩ জন শিশু ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও ২৪ জন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available