ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে ৭৮ শিশু শনাক্ত এবং উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৩৮৮ শিশুর মধ্যে।
২৬ অক্টোবর সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, হামের উপসর্গে মারা যাওয়া ৩ শিশু ঢাকার, ময়মনসিংহ, বরিশাল ও খুলনার ১ শিশু করে ৩ শিশু।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিশ্চিত হাম শনাক্তদের ৭৮ শিশুই ঢাকার। হামের উপসর্গ পাওয়াদের মধ্যে ঢাকার ৪৮১, সিলেটের ১৫৭, চট্টগ্রামের ৩১১, রাজশাহীর ৩২, ময়মনসিংহের ৮৮, বরিশালের ১৩৪, খুলনার ১২২ ও রংপুরের ৬৩ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ শিশু এবং হামের উপসর্গে ১ হাজার ১২৯ শিশু মারা গেছেন। এই সময়ের মধ্যে ২৩ হাজার ৪৭৮ শিশুর মধ্যে হাম শনাক্ত এবং ২ লাখ ২২ হাজার ৫৫২ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available