অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ৮৪ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। ৩১ অক্টোবর শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ১ শিশুর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৫২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ শিশু ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৭ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৯৮৭ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৬৬০ জনে। এ ছাড়া গত একদিনে নতুন করে ৯৭ শিশু হামে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৩ হাজার ৮৬৭ শিশু হামে আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে গত ১৫ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ৩ হাজার ৫২৮ শিশু ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৫ হাজার ৮৮ শিশু।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available