• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৫২:০৩ (09-Oct-2026)
  • - ৩৩° সে:

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪০:৪০

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ শিশু।

৯ অক্টোবর শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১ শিশু, চট্টগ্রামে ১ শিশু ও সিলেট বিভাগে ১ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১৪৭ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ শিশু ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪৩ শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬৮ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৮৯৩ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮১ শিশু। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৯৭ জনে।

গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১ লাখ ৮০ হাজার ৭৯ শিশু ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭২ হাজার ৭০৫ শিশু।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪০:৪০


ভারি বৃষ্টি হতে পারে, কমতে পারে তাপমাত্রাও
ভারি বৃষ্টি হতে পারে, কমতে পারে তাপমাত্রাও
৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৮:০৩