• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:০৪:৫৯ (09-Oct-2026)
  • - ৩৩° সে:

ভারি বৃষ্টি হতে পারে, কমতে পারে তাপমাত্রাও

৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৮:০৩

ভারি বৃষ্টি হতে পারে, কমতে পারে তাপমাত্রাও

অনলাইন ডেস্ক: দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কমতে পারে তাপমাত্রা।

৯ অক্টোবর শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এছাড়া, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের অন্যান্য অঞ্চল থেকেও এটি বিদায় নিতে পারে।

গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনী ও লক্ষ্মীপুরের রামগতিতে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২০.৫ ডিগ্রি সেলসিয়াস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪০:৪০


ভারি বৃষ্টি হতে পারে, কমতে পারে তাপমাত্রাও
ভারি বৃষ্টি হতে পারে, কমতে পারে তাপমাত্রাও
৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৮:০৩