• ঢাকা
  • |
  • রবিবার ২২শে চৈত্র ১৪৩২ বিকাল ০৪:১০:৩০ (05-Apr-2026)
  • - ৩৩° সে:

আজ শুরু হামের বিশেষ টিকাদান কর্মসূচি

৫ এপ্রিল ২০২৬ সকাল ০৭:৪৮:১৯

আজ শুরু হামের বিশেষ টিকাদান কর্মসূচি

ডেস্ক রিপোর্ট: দেশে হাম রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় আজ ৫ এপ্রিল রোববার সকাল ৯টা থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। এ কর্মসূচি দেশের ১৮টি জেলার ৩০টি নির্বাচিত উপজেলায় পরিচালিত হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হামের টিকা প্রদান করা হবে।

Ad
Ad

৪ এপ্রিল শনিবার সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।

Ad

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব এলাকায় সাম্প্রতিক সময়ে হামের প্রকোপ বেশি দেখা গেছে, সেসব এলাকাকে অগ্রাধিকার দিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। নির্বাচিত জেলার মধ্যে রয়েছে বরগুনা, পাবনা, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, যশোরসহ মোট ১৮টি জেলা।

তিনি আরও জানান, টিকাদান কেন্দ্রের নিয়ম অনুযায়ী নির্ধারিত বয়সের সব শিশুকেই হামের টিকা দেওয়া হবে। পাশাপাশি শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে বিশেষ নির্দেশনা হিসেবে তিনি বলেন, অসুস্থ শিশুদের ক্ষেত্রে ভিটামিন-এ ক্যাপসুল প্রয়োগে সতর্কতা অবলম্বন করা হবে।

অভিভাবকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব শিশু আগে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় হামের টিকা নিয়েছে, তারাও এই বিশেষ কর্মসূচিতে অংশ নিতে পারবে। একাধিকবার টিকা নিলেও এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি নেই।

যে ১৮ জেলার ৩০ উপজেলায় রোববার হামের টিকা দেয়া হবে: 
বরগুনা (বরগুনা পৌরসভা ও সদর), পাবনা (পাবনা পৌরসভা ও সদর, ঈশ্বরদী, আটঘরিয়া, বেড়া), চাঁদপুর (চাঁদপুর পৌরসভা ও সদর, হাইমচর), কক্সবাজার (মহেশখালী, রামু), গাজীপুর (গাজীপুর সদর), চাঁপাইনবাবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর, শিবগঞ্জ, ভোলাহাট), নেত্রকোনা (আটপাড়া), ময়মনসিংহ (ময়মনসিংহ সদর, ত্রিশাল, তারাকান্দা, শ্রীনগর), রাজশাহী (গোদাগাড়ী), বরিশাল (মেহেন্দীগঞ্জ, বাকেরগঞ্জ), নওগাঁ (পোরশা), যশোর (যশোর পৌরসভা ও সদর), নাটোর (নাটোর সদর), মুন্সীগঞ্জ (মুন্সীগঞ্জ পৌরসভা ও সদর, লৌহজং), মাদারীপুর (মাদারীপুর পৌরসভা ও সদর), ঢাকা (নবাবগঞ্জ), ঝালকাঠি (নলছিটি), শরীয়তপুর (জাজিরা)।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us