• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৪৯:৫৯ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

মেসিবিহীন প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা

১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০৩:০৬

মেসিবিহীন প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারের মুখ দেখেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময়১৪ নভেম্বর শনিবার ভোরে বুয়েনস এইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনা বেশ কয়েকটি ভালো গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় উরুগুয়ে।

৪৮ মিনিটে লিওনার্দো বালের্দির আত্মঘাতী গোলে এগিয়ে যায় সফরকারীরা। বাঁ প্রান্ত থেকে জর্জিয়ান দে আরাসকায়েতার ফ্রি-কিক প্রতিহত করতে গিয়ে আর্জেন্টিনার রক্ষণভাগের ভুলে বল জালে জড়ায়। পাঁচ মিনিট পর দে আরাসকায়েতার কর্নার থেকে ম্যাক্সিমিলিয়ানো আরাউহো গোল করে ব্যবধান ২-০ করেন।

আরও পড়ুন

১০ জনের চেকিয়াকে হারিয়ে টানা পঞ্চম জয় স্পেনের

৭৩ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে ব্যবধান কমায় আর্জেন্টিনা। এরপর সমতায় ফেরার চেষ্টা করলেও আর গোলের দেখা পায়নি স্বাগতিকরা। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ডিয়েগো ফোরলানের দল।

ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবে উরুগুয়ের গোলরক্ষক ক্রিস্টোফার ফিয়ারমারিনের দৃঢ়তায় গোলের ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা।

মেসির অবসরের পর এটি ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ। গত ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন ৩৯ বছর বয়সী এই তারকা। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ খেলে ১২৬ গোল করেছেন তিনি।

আরও পড়ুন

টিভিতে আজকের খেলা (১৪ নভেম্বর ২০২৬)

এদিকে চলতি আন্তর্জাতিক বিরতিতে আগামী ১৭ নভেম্বর কর্দোবায় কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। অন্যদিকে একই দিন উরুগুয়ে খেলবে ডমিনিকান প্রজাতন্ত্রের বিপক্ষে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন দিল্লি
বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন দিল্লি
১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৯:৩৪








লন্ডনে পৌঁছেছেন নাহিদ ইসলাম
লন্ডনে পৌঁছেছেন নাহিদ ইসলাম
১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২২:৫২