• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:২২:০৮ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

পারেদেসের লাল কার্ড নিয়ে বিভ্রান্তি দূর করল ফিফা

২২ জুলাই ২০২৬ সকাল ০৯:৩৫:০৩

পারেদেসের লাল কার্ড নিয়ে বিভ্রান্তি দূর করল ফিফা

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর মাঠে দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ম্যাচ শেষে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় দলের কয়েকজন ফুটবলার। এ ঘটনার পর আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস লাল কার্ড দেখেছেন—এমন খবর ছড়িয়ে পড়লেও পরে সেটি ভুল তথ্য বলে নিশ্চিত করেছে ফিফা।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, শেষ বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড়, বদলি বেঞ্চের সদস্য ও কোচিং স্টাফদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে পারেদেসকে স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে সংঘর্ষে জড়াতে দেখা যায়। পরে ম্যাচ কর্মকর্তারা ও উভয় দলের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্পেনের অধিনায়ক রদ্রির শিরোপা উদ্‌যাপনের সময় উত্তেজনার সূত্রপাত হয়। এরপর দুই দলের কয়েকজন খেলোয়াড় সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রাথমিকভাবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, এরিক গার্সিয়ার সঙ্গে সংঘর্ষের ঘটনায় রেফারি স্লাভকো ভিনচিচ পারেদেসকে লাল কার্ড দেখিয়েছেন। তবে পরে ফিফা জানায়, এ তথ্য সঠিক নয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার সম্প্রচার-সংক্রান্ত তথ্য ব্যবস্থায় ভুলবশত পারেদেসের নামে লাল কার্ড দেখানো হয়েছিল। পরে সেটি সংশোধন করা হয় এবং নিশ্চিত করা হয় যে, ম্যাচ চলাকালে পারেদেসকে কোনো লাল কার্ড দেখানো হয়নি।

ফিফার অফিসিয়াল ম্যাচ রিপোর্ট অনুযায়ী, আর্জেন্টিনার একমাত্র লাল কার্ডটি দেখেছেন এনজো ফার্নান্দেজ। তিনি দুটি হলুদ কার্ড পাওয়ার পর মাঠ ছাড়েন।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফাইনালের পর মাঠে সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু করেছে ফিফা। এ জন্য একজন স্বাধীন শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে তদন্ত শেষ হওয়ার নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭