• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে আষাঢ় ১৪৩৩ সকাল ১১:১৯:৫৫ (14-Jul-2026)
  • - ৩৩° সে:

মেসি একা নন, পুরো আর্জেন্টিনার মুখোমুখি হতে প্রস্তুত ইংল্যান্ড: পিকফোর্ড

১৪ জুলাই ২০২৬ সকাল ০৯:১২:৩৬

মেসি একা নন, পুরো আর্জেন্টিনার মুখোমুখি হতে প্রস্তুত ইংল্যান্ড: পিকফোর্ড

স্পোর্টস ডেস্ক: কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে থ্রি-লায়ন্সরা। তবে ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে আর্জেন্টিনা নামক পরাশক্তির মুখোমুখি হওয়ার আগে ইংলিশ কোচ টমাস টুখেলকে বেশ ভাবাচ্ছে দলের চোট ও নিষেধাজ্ঞা সমস্যা।

মেক্সিকো ম্যাচে লাল কার্ড দেখে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ ডিফেন্ডার জ্যারেড কোয়ানসাহ, আর অন্যদিকে হাত ভেঙে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ জর্ডান হেন্ডারসন। তবে বড় স্বস্তির খবর হলো, চোট কাটিয়ে মূল স্কোয়াডে ফিরেছেন ডেকলান রাইস, মার্ক গুয়েহি ও রিস জেমস।

স্কোয়াডের এই টানাপোড়েনের মাঝেও অধিনায়ক হ্যারি কেইনের চমৎকার ফর্ম এবং নরওয়ের বিপক্ষে জোড়া গোল করা জুড বেলিংহামের চাঙ্গা পারফরম্যান্সে ফাইনাল ছোঁয়ার স্বপ্নে বিভোর টুখেল বাহিনী। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে প্রতিপক্ষকে একপ্রকার মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন থ্রি-লায়ন্সদের ভরসাযোগ্য গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। অ্যালবিসেলেস্তেদের আক্রমণভাগকে সমঝে চললেও তারা যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত, সেই হুঙ্কারও দিয়ে রেখেছেন তিনি।

স্পট কিকের মানসিক প্রস্তুতির কথা তুলে ধরে পিকফোর্ড বলেন, আমরা কেবল মেসিকে কেন্দ্র করে কৌশল সাজাচ্ছি না। আর্জেন্টিনা আক্রমণভাগে বিশ্বসেরা, তবে আমরা টাইব্রেকারের প্রস্তুতিও পুরোদমে সেরে রেখেছি। পেনাল্টি শুটআউটের চরম মুহূর্তে গোল বাঁচানোর পাশাপাশি দলের প্রয়োজনে আমি নিজে স্পট কিক নিতেও প্রস্তুত।

তথ্যসূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল
মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল
১৪ জুলাই ২০২৬ সকাল ১০:০২:৫৫







Follow Us