• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে আষাঢ় ১৪৩৩ সকাল ১০:৫২:৪০ (07-Jul-2026)
  • - ৩৩° সে:

আর্জেন্টিনা-মিসর ম্যাচে দায়িত্বে থাকছেন লাল কার্ড দেখানো সেই রেফারি

৭ জুলাই ২০২৬ সকাল ০৮:৩৬:১৭

আর্জেন্টিনা-মিসর ম্যাচে দায়িত্বে থাকছেন লাল কার্ড দেখানো সেই রেফারি

স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোয় আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করবেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। আটলান্টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই নকআউট ম্যাচের জন্য তাকে দায়িত্ব দিয়েছে ফিফা।

চলমান বিশ্বকাপে এর আগে গ্রুপ পর্বের দুটি ম্যাচ পরিচালনা করেছেন লেতেক্সিয়ে। আইভরি কোস্ট-ইকুয়েডর এবং সৌদি আরব-কেপ ভার্দে ম্যাচে দায়িত্ব পালনকালে তিনি মোট আটটি হলুদ কার্ড দেখিয়েছেন। শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের জন্য আন্তর্জাতিক ফুটবলে তিনি পরিচিত।

২০১৬ সালে মাত্র ২৮ বছর বয়সে ফরাসি লিগ ওয়ানে রেফারিং শুরু করেন লেতেক্সিয়ে। ফ্রান্সের শীর্ষ লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ রেফারিদের একজন হিসেবে তিনি দায়িত্ব পান। পরবর্তীতে ফিফার স্বীকৃতি পাওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনেও নিজেকে প্রতিষ্ঠিত করেন। উয়েফা ইউরোপা লিগ ফাইনাল, উয়েফা সুপার কাপ, ইউরো ২০২৪ এবং অলিম্পিক গেমসের মতো বড় আসরেও ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার।

আর্জেন্টিনা জাতীয় দলের কোনো ম্যাচে এবারই প্রথম দায়িত্ব পালন করতে যাচ্ছেন এই ফরাসি রেফারি। তবে বর্তমান আর্জেন্টিনা স্কোয়াডের কয়েকজন ফুটবলারের কাছে তিনি অপরিচিত নন।

বিশেষ করে ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোর সঙ্গে লেতেক্সিয়েরের একটি স্মরণীয় ঘটনা রয়েছে। চলতি বছরের ২২ মার্চ ফরাসি লিগে মোনাকোর বিপক্ষে অলিম্পিক লিওঁর হয়ে খেলতে নেমে সরাসরি লাল কার্ড দেখেছিলেন তাগলিয়াফিকো। সেই ম্যাচের রেফারিও ছিলেন ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে।

ফলে আর্জেন্টিনা-মিশরের গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে লেতেক্সিয়েরের সিদ্ধান্তগুলোও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে। তবে মাঠে চূড়ান্ত প্রভাব নির্ধারণ করবে দুই দলের পারফরম্যান্সই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন
বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন
৭ জুলাই ২০২৬ সকাল ১০:৩৭:৪৮


দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
৭ জুলাই ২০২৬ সকাল ১০:১৮:১১






Follow Us