• ঢাকা
  • |
  • বুধবার ৩রা আষাঢ় ১৪৩৩ সকাল ১০:০১:৩৫ (17-Jun-2026)
  • - ৩৩° সে:

মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

১৭ জুন ২০২৬ সকাল ০৭:৩৮:২২

মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: শক্তি ও সামর্থ্যের বিচারে আর্জেন্টিনার তুলনায় অনেকটাই পিছিয়ে আলজেরিয়া। ম্যাচের শুরু থেকেই মাঠের খেলায় সেই ব্যবধানের প্রতিফলন দেখা যায়। একের পর এক আক্রমণে আলজেরিয়ার রক্ষণে চাপ সৃষ্টি করে আর্জেন্টিনা। প্রথমদিকে একটি গোল বাতিল হলেও পরে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আজ ১৭ জুন বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও আলজেরিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১-০ গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা।

ম্যাচের পঞ্চম মিনিটে আলজেরিয়ার জালে বল জড়ান মেসি। তবে ভিএআর পর্যালোচনায় অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল করা হয়।

এর তিন মিনিট পর আলজেরিয়াও বল জড়ায় আর্জেন্টিনার জালে। ফারেস শাইবি গোল উদযাপনও শুরু করেছিলেন। কিন্তু ভিএআরে দেখা যায়, তিনিও অফসাইড অবস্থানে ছিলেন। ফলে সেই গোলটিও বাতিল হয়।

এরপর ম্যাচের ১৫তম মিনিটে আর ভুল করেননি মেসি। সতীর্থের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠিয়ে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




অবশেষে অনুশীলন মাঠে ফিরলেন নেইমার
অবশেষে অনুশীলন মাঠে ফিরলেন নেইমার
১৭ জুন ২০২৬ সকাল ০৯:১৫:৩৮







Follow Us