• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:১৯:২০ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

লিভারপুলের নতুন কোচ ইরাওলা

৫ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:২৪

লিভারপুলের নতুন কোচ ইরাওলা

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হওয়ার পর কোচ আর্নে স্লটকে বিদায় জানায় লিভারপুল। তার স্থলাভিষিক্ত হিসেবে স্প্যানিশ কোচ আন্দোনি ইরাওলাকে নিয়োগ দিয়েছে অ্যানফিল্ডের ক্লাবটি।

৪ জুন বৃহস্পতিবার এক বিবৃতিতে ইরাওলাকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে লিভারপুল। ক্লাবটির পক্ষ থেকে চুক্তির মেয়াদ প্রকাশ না করা হলেও ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, ৪৩ বছর বয়সী এই স্প্যানিশ কোচ দুই বছরের চুক্তিতে দায়িত্ব নিয়েছেন।

লিভারপুলের কোচ খোঁজার প্রক্রিয়ায় শুরু থেকেই প্রথম পছন্দ ছিলেন ইরাওলা। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর দ্রুতই সমঝোতায় পৌঁছানো হয় এবং মৌসুম শেষে তিনি বোর্নমাউথের দায়িত্ব ছেড়ে অ্যানফিল্ডে যোগ দেন।

কোচিং ক্যারিয়ারে ইরাওলা প্রথমে সাইপ্রাসের এইকে লার্নাকার দায়িত্ব পালন করেন। এরপর স্পেনের মিরান্দেস ও রায়ো ভায়েকানোতে সফল সময় কাটিয়ে ২০২৩ সালে বোর্নমাউথে যোগ দেন।

বোর্নমাউথে তার নেতৃত্বে ক্লাবটি ইতিহাসের সেরা মৌসুম উপহার পায়। দলটি প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থান অর্জনের পাশাপাশি প্রথমবারের মতো ইউরোপীয় প্রতিযোগিতায় জায়গা নিশ্চিত করে। তার আক্রমণাত্মক ও হাই-প্রেসিং কৌশলই লিভারপুল কর্তৃপক্ষকে মুগ্ধ করেছে বলে জানা গেছে।

নতুন দায়িত্ব পেয়ে ইরাওলা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বিশ্বের অন্যতম বড় ক্লাবের দায়িত্ব নেওয়া যেকোনো কোচের জন্যই বিশেষ সম্মানের। ক্লাবের ঐতিহ্য, সমর্থকদের আবেগ এবং শিরোপার জন্য লড়াই করার সুযোগ তাকে এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে।

এদিকে, আর্নে স্লটের বিদায়ের মধ্য দিয়ে লিভারপুলে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। এখন সমর্থকদের প্রত্যাশা, ইরাওলার হাত ধরে আবারও শিরোপার লড়াইয়ে ফিরবে ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৮:২৯

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৫, মামলা ৪৭
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৫, মামলা ৪৭
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৭:৫৯

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১
বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৫:৪৮



ভক্তদের হৃদয়ে আজও অমলিন সালমান শাহ
ভক্তদের হৃদয়ে আজও অমলিন সালমান শাহ
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৯:৪৪

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১০:০৩



বাড়ল সোনার দাম
বাড়ল সোনার দাম
১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৩:০৮