• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৪৪:১২ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

মেসির হাতে স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার

৪ জুন ২০২৬ সকাল ১১:১৯:১৬

মেসির হাতে স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার

স্পোর্টস ডেস্ক: ফুটবল ক্যারিয়ারের অসংখ্য সাফল্যের পর এবার স্পেনের অন্যতম মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস ক্রীড়া পুরস্কার-২০২৬’ অর্জন করলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি।

প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন প্রতিবছর ক্রীড়া, সাহিত্য, শিল্প, বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করে। এবার প্রথমবারের মতো কোনো ফুটবলার হিসেবে এ সম্মান পেলেন মেসি।

পুরস্কারের জুরি বোর্ড জানিয়েছে, ফুটবলে অসাধারণ সাফল্যের পাশাপাশি দীর্ঘ ক্যারিয়ারজুড়ে ধারাবাহিক পারফরম্যান্স, বিনয়ী ব্যক্তিত্ব এবং মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবেই তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তার অবদান উল্লেখযোগ্য বলে বিবেচিত হয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির অধিনায়ক মেসি ক্লাবটির সাফল্যের পাশাপাশি দেশটিতে ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মাঠের বাইরে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে শিশুদের কল্যাণে নানা উদ্যোগ পরিচালনা করে আসছেন তিনি।

এর আগে এই পুরস্কারের ক্রীড়া বিভাগে রাফায়েল নাদাল, মাইকেল শুমাখার, সেরেনা উইলিয়ামস এবং এলিউড কিপচোগের মতো বিশ্বখ্যাত ক্রীড়াবিদরা সম্মানিত হয়েছেন। এবার সেই মর্যাদাপূর্ণ তালিকায় যুক্ত হলো মেসির নাম।

সূত্র: নিউজ১৮

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us