• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ সকাল ১১:০৭:৪৫ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

৯ গোলের থ্রিলারে বায়ার্নকে হারালো পিএসজি

২৯ এপ্রিল ২০২৬ সকাল ০৯:২২:০৮

৯ গোলের থ্রিলারে বায়ার্নকে হারালো পিএসজি

স্পোর্টস ডেস্ক: ৯ গোলের রেকর্ডগড়া রোমাঞ্চকর এক থ্রিলারে সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে ৫-৪ গোলে হারিয়েছে পিএসজি। জোড়া গোল করেছেন উসমান দেম্বেলে ও কাভারাতসখেলিয়া।

চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ৫ দেখায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে জয়ের দেখাই পায়নি পিএসজি। ঘরের মাঠে তাই এবার চ্যালেঞ্জটা ছিল আরও কঠিন। প্যারিসে সেই লড়াইয়ে রক্ষণভাগের দেয়াল চূর্ণ করে গোলবন্যায় ভেসেছে, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যা আগে কখনোই দেখা যায়নি।

Ad
Ad

ম্যাচের ১৭ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে বায়ার্নকে লিড এনে দেন হ্যারি কেইন। ৭ মিনিটের ব্যবধানে সমতায় ফেরে স্বাগতিকরা। দিজিরে দুয়ের পাস থেকে প্রতিপক্ষের জালে বল জড়ান কাভারাৎসখেলিয়া। ৩১ মিনিটে কর্নার কিক থেকে চমৎকার হেডে দলকে এগিয়ে নেন জোয়াও নেভেস। অবশ্য প্রথমার্ধেই সেই গোল শোধ দেয় বায়ার্ন। ৪১ মিনিটে ওলিসের গোলে সমতায় ফেরে বাভারিয়ানরা। তবে যোগকরা সময়ের ৫ মিনিটে আলফানসো ডেভিসের হ্যান্ড বলে পেনাল্টি পায় পিএসজি। ওসমান দেম্বেলের স্পট কিকে ৩-২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফরাসি জায়ান্টরা।

Ad

রোমাঞ্চ ছড়ানো প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে দুই মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের জালে আরও দুবার বল জড়ায় পিএসজি। ৫৬ মিনিটে আশরাফ হাকিমির অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোল করেন কাভারাৎসখেলিয়া। ৫৮ মিনিটে দুয়ের পাস থেকে জোড়া গোল পূর্ণ করেন দেম্বেলে। তাতে ৫-২ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পিএসজি।

তবে ম্যাচে ফিরতে সময় লাগেনি বাভারিয়ানদের। ৬৫ মিনিটে জসুয়া কিমিখের ফ্রিকিকে দায়োত উপামেকানোর হেডে স্কোরলাইন হয় ৫-৩। তিন মিনিটের ব্যবধানে লুইস ডিয়াজের জোরালো শটে ব্যবধান আরও কমায় বায়ার্ন।

এরপর বাকিটা সময় আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও গোলের দেখা পায়নি কোনো দল। তাতে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ে প্যারিসে ৫-৪ গোলের জয়ে প্রথম লেগে বায়ার্নকে হারালো পিএসজি।

ফিরতি লেগে আগামী ৬ মে মিউনিখে ফরাসি জায়ান্টদের আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মাছ ধরতে গিয়ে জামালপুরে বজ্রপাতে নিহত ১
মাছ ধরতে গিয়ে জামালপুরে বজ্রপাতে নিহত ১
২৯ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪৬:৪৬







Follow Us