• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা বৈশাখ ১৪৩৩ রাত ০১:৪৩:৫৫ (16-Apr-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ইঙ্গিত ইরানের

১ মার্চ ২০২৬ দুপুর ১২:৫০:৪৮

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ইঙ্গিত ইরানের

স্পোর্টস ডেস্ক: আর মাত্র কয়েক মাস পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসছে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ২০২৬। আসরে অংশ নেওয়ার কথা রয়েছে ইরান জাতীয় ফুটবল দলের। তবে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ না খেলার ইঙ্গিত দিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ।

২৮ ফেব্রুয়ারি শনিবার এক সাক্ষাৎকারে তাজ বলেন, ‘আজ যা ঘটেছে এবং যুক্তরাষ্ট্রের এই আক্রমণের ফলে, এটা অসম্ভব যে আমরা (যুক্তরাষ্ট্রে) বিশ্বকাপ খেলতে যাব। তবে ক্রীড়া প্রধানরাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’

Ad
Ad

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে ইরান তাদের গ্রুপ পর্বের সব ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলার সূচি রয়েছে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড জাতীয় ফুটবল দলের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করার কথা। এরপর ২১ জুন একই শহরে বেলজিয়াম জাতীয় ফুটবল দলের বিপক্ষে এবং ২৬ জুন সিয়াটলে মিশর জাতীয় ফুটবল দলের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা।

Ad

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে মৃতের সংখ্যা বাড়ছে বলে জানা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা স্থগিত করেছে ইরান। দেশে ফেরার পথ অনিশ্চিত হয়ে পড়ায় সেখানে অবস্থানরত বিদেশি ফুটবলাররাও বিপাকে পড়েছেন।

অন্যদিকে, হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এমন খবর দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর আগে একাধিকবার তার মৃত্যুর গুঞ্জন ছড়ালেও এবারের তথ্য অনেকটাই নিশ্চিত বলে দাবি করা হচ্ছে। খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের গণশোক ও সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
১৫ এপ্রিল ২০২৬ রাত ১০:১৫:৪০


বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩১:২০






রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:০০:৩২


Follow Us