• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৫:৩৭:১৯ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ, যুবদল নেতাসহ গ্রেফতার ৩

১৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:২৫:৫১

ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ, যুবদল নেতাসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট ব্যবসা কেন্দ্রিক সংঘর্ষের ঘটনায় এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

১৫ এপ্রিল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান।

তিনি জানান, ফতুল্লা থানা পুলিশ অভিযান চালিয়ে পটুয়াখালীর কুয়াকাটা এলাকার একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করে নারায়ণগঞ্জে নিয়ে এসেছে।

গ্রেফতাররা হলেন, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন (৫০), সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম (৪৯) ও লিয়ন মাহমুদ আকাশ (২২)।

এর আগে ১৪ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কুয়াকাটার হোটেল গ্র্যান্ড সাফা ইনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল ফতুল্লার হরিহরপাড়া চাঁদনী হাউজিং এলাকায় ওয়েস্টিজ (ঝুট) মালামাল নামানোকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপ ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুইজন গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় গুলিবিদ্ধ রাকিবের পিতা খোকা বাদী হয়ে সারজিল আহম্মেদ অভি ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ ১২ জনের নাম উল্লেখ করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১