• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:২০:৫৭ (12-Aug-2026)
  • - ৩৩° সে:

অবশেষে বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা

১২ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪৮:১১

অবশেষে বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা

স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। ১১ আগস্ট মঙ্গলবার পর্তুগালের ক্যাসকাইসে ঘরোয়া পরিসরে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা একটি ছবির মাধ্যমে নিশ্চিত করেছেন রোনালদো ও জর্জিনা। ছবিতে দুজনের হাতের বিয়ের আংটি দেখা যায়।

রোনালদো ও জর্জিনা প্রায় এক দশক ধরে একসঙ্গে আছেন। ২০১৬ সালে তাদের সম্পর্ক শুরু হয় এবং পরের বছর তা প্রকাশ্যে আসে। দীর্ঘ এই সময়ে তারা পরিবারও গড়ে তুলেছেন। ২০২৫ সালের আগস্টে জর্জিনা সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদানের খবর প্রকাশ করেছিলেন।

বিয়ের আগে তাদের সম্পর্ক নিয়ে নানা সময়ে গুঞ্জন ছড়ালেও দুজনই জানিয়েছিলেন, উপযুক্ত সময় মনে হলেই তারা বিয়ে করবেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো।

এর আগে ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন, জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনাটি ছিল বেশ সাধারণ। এক বন্ধুর কাছ থেকে আংটি পাওয়ার পরই তিনি জর্জিনাকে প্রস্তাব দেন। সেই সময় তাদের দুই সন্তানও ঘরে ঢুকে পড়ে এবং বিশেষ মুহূর্তটির সাক্ষী হয়।

দীর্ঘ সম্পর্ক, পরিবার ও নানা আলোচনার পর এবার আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল তারকা রোনালদো ও জর্জিনা।

সূত্র: পিপল, পেজ সিক্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
১২ আগস্ট ২০২৬ সকাল ০৯:২৫:৪১




অবশেষে বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা
অবশেষে বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা
১২ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪৮:১১