• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩০:৩৮ (14-Jun-2026)
  • - ৩৩° সে:

সাত তারকা সংবলিত জার্সিতে বিশ্বকাপ খেলতে পারবে না মিশর

১৪ জুন ২০২৬ বিকাল ০৫:০৫:০৬

সাত তারকা সংবলিত জার্সিতে বিশ্বকাপ খেলতে পারবে না মিশর

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শিরোপা না জিতেও জাতীয় দলের জার্সিতে সাতটি তারকা ব্যবহার করায় মিশরকে সতর্ক করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচে সাত তারকাসংবলিত জার্সি পরে মাঠে নামতে পারবে না উত্তর আফ্রিকার দেশটি।

ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকা কাপ অব নেশন্সে রেকর্ড সাতবার চ্যাম্পিয়ন হওয়ার স্মারক হিসেবে দীর্ঘদিন ধরে নিজেদের জার্সিতে সাতটি তারকা ব্যবহার করে আসছে মিশর। তবে চলতি বছরের শুরুতেই এ বিষয়ে মিশর ফুটবল অ্যাসোসিয়েশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে ফিফা। একই সঙ্গে কিট প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমাকেও জার্সির নকশায় প্রয়োজনীয় পরিবর্তন আনার নির্দেশ দেওয়া হয়।

মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের মিডিয়া কর্মকর্তা মোহামেদ মোরাদ ছাবেত জানান, এটি ছিল একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। চার মাস আগে ফিফা তাদের জানিয়ে দেয় যে, বিশ্বকাপের ম্যাচে আফ্রিকা কাপ অব নেশন্সের সাফল্যের প্রতীক হিসেবে জার্সিতে তারকা প্রদর্শন করা যাবে না।

তিনি বলেন, ‘এটি শুধুই একটি আনুষ্ঠানিক নোটিফিকেশন ছিল। আমরা বিষয়টি আগেই অনুমান করেছিলাম এবং সে অনুযায়ী প্রস্তুতিও সম্পন্ন করেছিলাম।’

ফিফার নীতিমালা অনুযায়ী, বিশ্বকাপের জার্সিতে কেবল বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবেই তারকা ব্যবহার করা যায়। বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশন নিজেদের ঐতিহাসিক সাফল্য স্মরণে জার্সিতে তারকা যুক্ত করলেও বিশ্বকাপে এ ক্ষেত্রে কঠোর নিয়ম অনুসরণ করা হয়।

তবে এ নিয়মের একটি ব্যতিক্রম রয়েছে উরুগুয়ের ক্ষেত্রে। দেশটির জার্সিতে থাকা চারটি তারকার মধ্যে দুটি বিশ্বকাপ জয়ের স্মারক, আর বাকি দুটি ১৯২৪ ও ১৯২৮ সালের অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক অর্জনের স্বীকৃতি হিসেবে ব্যবহৃত হয়। ওই দুটি আসর ফিফার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হওয়ায় বিশেষ অনুমোদন পেয়েছে উরুগুয়ে।

২০১৮ সালের পর আবারও বিশ্বকাপে অংশ নিচ্ছে মিশর। এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ সালের আসরে খেললেও এখন পর্যন্ত বিশ্বকাপের মূল পর্বে কোনো ম্যাচ জয়ের স্বাদ পায়নি দলটি।

আসন্ন টুর্নামেন্টে সোমবার সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে মিশর। এরপর ভ্যানকুভারে নিউজিল্যান্ড এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের মুখোমুখি হবে তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি
সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি
১৪ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:২০


হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু
১৪ জুন ২০২৬ বিকাল ০৫:৩৩:২৮








Follow Us