• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৬:৩২ (11-Aug-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় বিপুল পরিমাণ ভেজাল মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ

১৪ জুন ২০২৬ বিকাল ০৪:৫৯:৪০

নলডাঙ্গায় বিপুল পরিমাণ ভেজাল মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ভেজাল ও যৌন উত্তেজক ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

১৪ জুন দুপুর ২টায় দিকে নলডাঙ্গা পৌর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, অভিযানের সময় ভ্রাম্যমাণ এক ঔষধ বিক্রেতাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ভেজাল ও যৌন উত্তেজক ওষুধ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার ও ওষুধ সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ওই জরিমানা আরোপ করেন।

আটক ব্যক্তি হলেন- নাটোর সদর উপজেলার হাজরা এলাকার মৃত ফয়েজ উদ্দিন সরদারের ছেলে ফজল সরদার (৪৮)। তিনি একজন ভ্রাম্যমাণ ঔষধ বিক্রেতা।

এসময় নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জুনায়েদ আহমেদ লেলিন বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে প্রায় লক্ষাধিক টাকার জব্দ ভেজাল ঔষধ পুড়িয়ে দেয়া হয়।

এসময় তিনি ব্যবসায়ীদের বৈধ ও নির্ধারিত মেয়াদের ওষুধ বিক্রির আহ্বান জানান।

এসময় উপজেলা উপজেলা সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল প্রদান করেন। তিনি বলেন, এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও ঔষধ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সারাদেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
সারাদেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
১১ আগস্ট ২০২৬ বিকাল ০৫:১৯:৪৫

কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
১১ আগস্ট ২০২৬ বিকাল ০৪:১৫:৩০