• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৪৮:০৪ (25-Jun-2026)
  • - ৩৩° সে:

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরেই আবেগাপ্লুত নেইমার

২৫ জুন ২০২৬ দুপুর ১২:৩৫:৩৫

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরেই আবেগাপ্লুত নেইমার

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ৯৮১ দিন পর ব্রাজিল জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরেছেন তারকা ফুটবলার নেইমার জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে আবেগ ধরে রাখতে পারেননি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দিনটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম বিশেষ মুহূর্ত বলেও উল্লেখ করেছেন তিনি।

ম্যাচের ৭৫তম মিনিটে কোচ কার্লো আনচেলত্তি আক্রমণভাগে নতুন গতি আনতে ম্যাথিউস কুনিয়ার পরিবর্তে নেইমারকে মাঠে নামান। মাঠে নামার সঙ্গে সঙ্গেই গ্যালারিজুড়ে করতালি ও উল্লাসে তাকে স্বাগত জানান সমর্থকরা।

ম্যাচ শেষে মিক্সড জোনে কথা বলতে গিয়ে নেইমার বলেন, ‘এটি আমার জীবনের সবচেয়ে বিশেষ দিনগুলোর একটি। ব্রাজিল জাতীয় দলের জার্সি পরা প্রতিটি ফুটবলারের স্বপ্ন। দীর্ঘ সময় এই দলের হয়ে খেলেছি, এখানেই চোট পেয়েছি এবং অনেক দিন মাঠের বাইরে ছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমি জাতীয় দলকে ভীষণভাবে মিস করেছি। ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছি। প্রায় তিন বছর পর আবার মাঠে ফিরতে পেরে আমি খুবই সুখী, আনন্দিত এবং আবেগাপ্লুত।’

নেইমার জানান, দলে থাকলেও প্রথম দুই ম্যাচে মাঠে নামতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। মাঠে ফেরার আকাঙ্ক্ষায় ড্রেসিংরুমে একা বসে কেঁদেছেন বলেও জানান এই তারকা ফুটবলার।

তিনি বলেন, ‘ড্রেসিংরুমে একা বসে কেঁদেছি। কারণ আবার এই অনুভূতিগুলো ফিরে পাওয়া আমার জন্য বিশাল স্বস্তির। জাতীয় দলের জার্সি পরা, বিশ্বকাপে খেলা এবং একদিন বিশ্বকাপ জেতা সবসময়ই আমার স্বপ্ন।’

সমর্থক ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নেইমার বলেন, ‘আমাকে সমর্থন ও উৎসাহ দেওয়ার জন্য সব ব্রাজিলিয়ান এবং বিশেষ করে আমার পরিবারকে ধন্যবাদ।’

আগামী ম্যাচগুলো নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘মাঠই আমার সবচেয়ে প্রিয় জায়গা। এখানে আমি সবসময় স্বাচ্ছন্দ্যবোধ করি। সামনে কঠিন ম্যাচ রয়েছে, তবে আমরা সেগুলোর জন্য প্রস্তুত।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা
এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা
২৫ জুন ২০২৬ দুপুর ০১:৪৬:১৯










Follow Us