• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৮:৫৬ (14-Aug-2026)
  • - ৩৩° সে:

এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা

২৫ জুন ২০২৬ দুপুর ০১:৪৬:১৯

এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা

বিনোদন ডেস্ক: নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা এখনও দর্শকদের কাছে সমানভাবে সমাদৃত। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দেওয়া এই তারকা সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে ভক্তদের মুগ্ধ করে চলেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিন্নধর্মী ও আবেগঘন ভিডিও শেয়ার করে আবারও আলোচনায় এসেছেন পূর্ণিমা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই সেই আমার বান্ধবীরা’। সঙ্গে যুক্ত করেছেন ভালোবাসার ইমোজি।

ভিডিওতে দেখা যায়, খোলামেলা ও সবুজে ঘেরা একটি প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন পূর্ণিমা। তার পরনে ছিল কমলা ও কালো রঙের আকর্ষণীয় সুতি শাড়ি, চোখে কালো সানগ্লাস এবং গলায় জমকালো গহনা। একে একে কয়েকজন নারী এসে তার সঙ্গে ছবি তোলেন এবং প্রাণখোলা আড্ডায় মেতে ওঠেন।

ভিডিওতে অংশ নেওয়া নারীদের পরনে ছিল গ্রামীণ ঐতিহ্যের সাধারণ শাড়ি ও সালোয়ার-কামিজ। তাদের সঙ্গে পূর্ণিমার হাসি-আনন্দ, খুনসুটি এবং আন্তরিক মুহূর্তগুলো ভিডিওটিকে আরও প্রাণবন্ত করে তোলে। বিশেষ করে এক নারীর সঙ্গে মজা করতে করতে জড়িয়ে ধরার দৃশ্যটি দর্শকদের আবেগাপ্লুত করেছে।

ভিডিওটি প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে পূর্ণিমার সরলতা, আন্তরিকতা এবং মানুষের প্রতি ভালোবাসার প্রশংসা করছেন। অনেকেই এটিকে তারকাখ্যাতির আড়ালে থাকা একজন মানবিক ও সহজ-সরল পূর্ণিমার প্রতিচ্ছবি হিসেবে দেখছেন।

উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা দীর্ঘদিন ধরে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন। অভিনয়জীবনে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট
হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট
১৪ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:১৭:৩৭






সারাদেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
সারাদেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
১৪ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৫২:১৮