• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে আশ্বিন ১৪৩৩ রাত ১০:০৬:২৯ (13-Oct-2026)
  • - ৩৩° সে:

সংসার ভাঙনের সুর সাবিলা নূরের

১৩ অক্টোবর ২০২৬ রাত ০৯:২১:৫৮

সংসার ভাঙনের সুর সাবিলা নূরের

বিনোদন ডেস্ক: ভেঙে যাচ্ছে অভিনেত্রী সাবিলা নূরের সাত বছরের সংসার—এমন গুঞ্জনে মুখরিত শোবিজ অঙ্গন। ‘রকস্টার’ সিনেমার চিত্রগ্রাহক আব্দুল মামুন ও চিত্রনায়ক শাকিব খানকে জড়িয়ে এ চর্চা চলছে। সূত্রের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম খবরও প্রকাশ করেছে।

শোবিজ সংশ্লিষ্ট কিছু সূত্র গণমাধ্যমে দাবি করেছেন—সিনেমার শুটিং সেট থেকেই না কী সাবিলা নূরের সঙ্গে ডিওপি আব্দুল মামুনের ঘনিষ্ঠতা তৈরি হয়। কাজের সূত্রে শুরু হওয়া পরিচয় সময়ের সঙ্গে গভীর প্রেমে রূপ নিয়েছে।

একটি সূত্র গণমাধ্যমে বলেন, “এই সম্পর্কের জের ধরেই না কি সাবিলার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বড় ধরনের ঝড় উঠেছে। ডিওপির সঙ্গে নাম জড়ানোর পর থেকে স্বামী ও পরিবারের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে। অনেক দিন ধরে স্বামী নেহালের সঙ্গে আলাদা থাকছেন সাবিলা! তাদের দূরত্ব বিচ্ছেদের দিকে আগাচ্ছে বলে জানা গেছে।”

‘রকস্টার’ সিনেমায় ‘লিচুর বাগানে’ গানে শাকিব খানের সঙ্গে নেচে ঝড় তুলেন সাবিলা নূর। শাকিব খানের সঙ্গে সাবিলা নূরের সম্পর্ক নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে কথা ভেসে বেড়াচ্ছে। ‘রকস্টার’ সিনেমায় একসঙ্গে কাজ করার সুবাদে তাদের নাম জড়িয়েছে। কিন্তু পেশাগত সম্পর্কের বাইরে তাদের মাঝে অন্য কোনো সম্পর্কের নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।  

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে শাকিব খান যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। এখনো সেখানেই অবস্থান করছেন। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শাকিব খানের ঘনিষ্ঠজনরা বলছেন, “শাকিব খানের সঙ্গে সাবিলা নূরের পেশার সম্পর্কের বাইরে কিছু নেই। অনেকেই ফেসবুকে মনগড়া গল্প সাজাচ্ছেন, যার কোনো ভিত্তি নেই। মূলত ডিওপি মামুনের সঙ্গে প্রেমের কারণে ভাঙছে সাবিলার ৭ বছরের ভালোবাসার সংসার।”

২০১৯ সালে নেহাল সুনন্দ তাহেরকে ভালোবেসে ঘর বাঁধেন সাবিলা নূর। দাম্পত্য জীবনে দারুণ সময় পার করছেন, এ কথা বহুবার জানান তিনি। হঠাৎ তার সংসার ভাঙার গুঞ্জনে হতবাক ভক্ত-অনুরাগীরা। এ নিয়ে চর্চা চললেও এখন পর্যন্ত একটি শব্দও খরচ করেননি সাবিলা নূর।

২০১৪ সালে মডেলিং শুরু করেন সাবিলা নূর। বেশকিছু বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে নাম লেখান নাটক-টেলিফিল্মে। চলতি বছরে ‘রকস্টার’ সিনেমা দিয়ে বড়পর্দায় পা রাখেন সাবিলা নূর। এতে শাকিবের সঙ্গে জুটি বেঁধে পারফর্ম করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংসার ভাঙনের সুর সাবিলা নূরের
সংসার ভাঙনের সুর সাবিলা নূরের
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৯:২১:৫৮

৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:৩২:৩৬

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৬:২৮


স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৭:৪৯

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:০৯

সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:০২

জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:১৩