• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে আশ্বিন ১৪৩৩ রাত ১০:৪৫:২৯ (13-Oct-2026)
  • - ৩৩° সে:
সংসার ভাঙনের সুর সাবিলা নূরের

সংসার ভাঙনের সুর সাবিলা নূরের

বিনোদন ডেস্ক: ভেঙে যাচ্ছে অভিনেত্রী সাবিলা নূরের সাত বছরের সংসার—এমন গুঞ্জনে মুখরিত শোবিজ অঙ্গন। ‘রকস্টার’ সিনেমার চিত্রগ্রাহক আব্দুল মামুন ও চিত্রনায়ক শাকিব খানকে জড়িয়ে এ চর্চা চলছে। সূত্রের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম খবরও প্রকাশ করেছে।শোবিজ সংশ্লিষ্ট কিছু সূত্র গণমাধ্যমে দাবি করেছেন—সিনেমার শুটিং সেট থেকেই না কী সাবিলা নূরের সঙ্গে ডিওপি আব্দুল মামুনের ঘনিষ্ঠতা তৈরি হয়। কাজের সূত্রে শুরু হওয়া পরিচয় সময়ের সঙ্গে গভীর প্রেমে রূপ নিয়েছে।একটি সূত্র গণমাধ্যমে বলেন, “এই সম্পর্কের জের ধরেই না কি সাবিলার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বড় ধরনের ঝড় উঠেছে। ডিওপির সঙ্গে নাম জড়ানোর পর থেকে স্বামী ও পরিবারের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে। অনেক দিন ধরে স্বামী নেহালের সঙ্গে আলাদা থাকছেন সাবিলা! তাদের দূরত্ব বিচ্ছেদের দিকে আগাচ্ছে বলে জানা গেছে।”‘রকস্টার’ সিনেমায় ‘লিচুর বাগানে’ গানে শাকিব খানের সঙ্গে নেচে ঝড় তুলেন সাবিলা নূর। শাকিব খানের সঙ্গে সাবিলা নূরের সম্পর্ক নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে কথা ভেসে বেড়াচ্ছে। ‘রকস্টার’ সিনেমায় একসঙ্গে কাজ করার সুবাদে তাদের নাম জড়িয়েছে। কিন্তু পেশাগত সম্পর্কের বাইরে তাদের মাঝে অন্য কোনো সম্পর্কের নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।  অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে শাকিব খান যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। এখনো সেখানেই অবস্থান করছেন। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শাকিব খানের ঘনিষ্ঠজনরা বলছেন, “শাকিব খানের সঙ্গে সাবিলা নূরের পেশার সম্পর্কের বাইরে কিছু নেই। অনেকেই ফেসবুকে মনগড়া গল্প সাজাচ্ছেন, যার কোনো ভিত্তি নেই। মূলত ডিওপি মামুনের সঙ্গে প্রেমের কারণে ভাঙছে সাবিলার ৭ বছরের ভালোবাসার সংসার।”২০১৯ সালে নেহাল সুনন্দ তাহেরকে ভালোবেসে ঘর বাঁধেন সাবিলা নূর। দাম্পত্য জীবনে দারুণ সময় পার করছেন, এ কথা বহুবার জানান তিনি। হঠাৎ তার সংসার ভাঙার গুঞ্জনে হতবাক ভক্ত-অনুরাগীরা। এ নিয়ে চর্চা চললেও এখন পর্যন্ত একটি শব্দও খরচ করেননি সাবিলা নূর।২০১৪ সালে মডেলিং শুরু করেন সাবিলা নূর। বেশকিছু বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে নাম লেখান নাটক-টেলিফিল্মে। চলতি বছরে ‘রকস্টার’ সিনেমা দিয়ে বড়পর্দায় পা রাখেন সাবিলা নূর। এতে শাকিবের সঙ্গে জুটি বেঁধে পারফর্ম করেন তিনি।