বিনোদন ডেস্ক: একসময় টালিউডের জনপ্রিয় জুটি ছিলেন দেব ও শুভশ্রী। ব্যক্তিগত সম্পর্ক নিয়েও একসময় আলোচনায় ছিলেন তারা। পরে দুজনের পথ আলাদা হয়ে গেলেও নতুন সিনেমায় একসঙ্গে কাজ করায় ফের আলোচনায় এসেছে এই জুটি।
দেব পরিচালিত সিনেমা ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’ সম্প্রতি প্রকাশ পেয়েছে। লাদাখের মনোরম পরিবেশে ধারণ করা গানটিতে দেব ও শুভশ্রীকে একসঙ্গে দেখা গেছে। গানটি প্রকাশের পর থেকেই তাদের পুরোনো রসায়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।
এরই মধ্যে দেবের সঙ্গে বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন শুভশ্রী। ছবিগুলোর কয়েকটিতে দুজনকে কাছাকাছি অবস্থানে দেখা গেছে। একটি ছবিতে শুভশ্রীকে দেবের বুকে মাথা রেখে থাকতে দেখা যায়।
ছবিগুলোর সঙ্গে শুভশ্রীর দেওয়া একটি ক্যাপশনও নজর কেড়েছে। তিনি লিখেছেন, ‘তুই ছাড়া না এ জগতে কিছুই আগে না।’ এই ক্যাপশন ঘিরে ভক্তদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।
তবে শুভশ্রীর পোস্টটি নতুন সিনেমার প্রচারণার অংশ কি না, সে বিষয়ে আলাদা করে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের জল্পনা তৈরি হয়েছে।
একসময় দেব ও শুভশ্রীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে টালিউডে ব্যাপক আলোচনা ছিল। বর্তমানে দুজনই নিজেদের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত। নতুন সিনেমায় তাদের একসঙ্গে উপস্থিতি পুরোনো এই জুটিকে নিয়ে দর্শকদের আগ্রহ আবারও বাড়িয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available