• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৪৬:২১ (04-Jul-2026)
  • - ৩৩° সে:

বিয়ে সারলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

৪ জুলাই ২০২৬ সকাল ১১:৫৬:১৬

বিয়ে সারলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

বিনোদন ডেস্ক: দীর্ঘদিনের আলোচিত প্রেমের সম্পর্কের পর আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি। নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ৩ জুলাই শুক্রবার অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ এ বিয়ের খবর নিশ্চিত করেছেন টেইলর সুইফটের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন।

তারকাবহুল এ বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেন জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী অ্যাডাম স্যান্ডলার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা হিউ গ্রান্ট, জেসন সুডেইকিস, সংগীতশিল্পী ক্যামিলা কাবেলো, মডেল জিজি হাদিদসহ হলিউড ও ক্রীড়াজগতের বহু পরিচিত মুখ।

বিয়েকে ঘিরে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন এলাকায় ছিল কঠোর নিরাপত্তা। অতিথিদের গোপনীয়তা নিশ্চিত করতে বিশেষ তাঁবু, কালো কাচে ঢাকা এসইউভি এবং সড়ক বন্ধের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানস্থলের বাইরে সকাল থেকেই জড়ো হন হাজারো ভক্ত। অনেকেই টেইলর সুইফটের গান গেয়ে এবং তার কনসার্টের পোশাক পরে নবদম্পতিকে শুভেচ্ছা জানান।

মূল অনুষ্ঠানের আগে বৃহস্পতিবার সীমিত পরিসরে একটি প্রাক্-বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে ঘনিষ্ঠ স্বজন ও বন্ধুদের নিয়ে আয়োজন করা হয়েছিল বিশেষ সমাবেশ।

বিয়ের পর ম্যাডিসন স্কয়ার গার্ডেনের ডিজিটাল ডিসপ্লেতে ভেসে ওঠে ‘JUST&T MARRIED’ বার্তা, যা উপস্থিত ভক্তদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে তোলে।

সূত্র: এপি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ
মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ
৪ জুলাই ২০২৬ দুপুর ১২:১০:০৫







Follow Us