বিনোদন ডেস্ক: প্রেক্ষাগৃহে শক্ত দাপট বজায় রেখেই আবার আলোচনার কেন্দ্রে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। এবার কারণ—ওটিটি মুক্তি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সম্ভাব্য রিলিজ তারিখ ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল।
ভাইরাল হওয়া পোস্টে বলা হচ্ছে, ১৪ মে জিওহটস্টারে দেখা যাবে সিনেমাটি। তবে এ নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্ল্যাটফর্ম কিংবা নির্মাতা পক্ষ। ফলে তথ্যটি নিয়ে রয়ে গেছে অনিশ্চয়তা।


একটি ইনস্টাগ্রাম পেজ থেকেই প্রথম এই পোস্ট ছড়ায়, যেখানে সিনেমাটির পোস্টারের সঙ্গে উল্লেখ করা হয় সম্ভাব্য মুক্তির দিন। এরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে। দর্শকদের একাংশ বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত হলেও, অনেকে প্রশ্ন তুলছেন—ওটিটিতে সিনেমাটি কি সম্পূর্ণ আনকাট থাকবে, নাকি সম্পাদিত সংস্করণ আসবে?

বিশ্বস্ত সূত্র অনুযায়ী, এখনো ডিজিটাল মুক্তি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। সাধারণত বড় বাজেটের সিনেমার ক্ষেত্রে প্রায় আট সপ্তাহ প্রেক্ষাগৃহে চলার পর ওটিটিতে আনা হয়। সেই হিসেবে মে মাসের মাঝামাঝি সময় একটি সম্ভাব্য উইন্ডো। তবে চলমান আইপিএলসহ বিভিন্ন কারণে এই সময়সূচি জুনে গড়াতেও পারে।
১৯ মার্চ মুক্তির পর থেকেই বক্স অফিসে ধারাবাহিক সাফল্য পাচ্ছে ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’। বিশ্বজুড়ে আয় ইতোমধ্যে ১,৭২৭ কোটির ঘর ছাড়িয়েছে, যা হিন্দি সিনেমার আয়ের নতুন রেকর্ড হিসেবে ধরা হচ্ছে। সিনেমাটিতে অভিনয় করেছেন রণবীর সিং, পরিচালনায় আদিত্য ধর।
ওটিটি মুক্তি নিয়ে এখনো ধোঁয়াশা থাকলেও, একটি বিষয় পরিষ্কার—প্রেক্ষাগৃহের সাফল্যের পর ডিজিটাল প্ল্যাটফর্মেও সিনেমাটি ঘিরে আগ্রহ কম থাকবে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available