• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:৪৯:৫৬ (04-Oct-2026)
  • - ৩৩° সে:

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরও দুই পুরস্কার

৪ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৬:৫৬

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরও দুই পুরস্কার

বিনোদন ডেস্ক: কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। এক যুগ ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এটি। দক্ষিণ এশিয়ার চলচ্চিত্রের জন্য এটি নতুন সম্ভাবনার মাঠ হয়ে উঠছে।

এই উৎসবের ১২তম আসরেই বাজিমাৎ করল বাংলাদেশের ‘রইদ’। একসঙ্গে জিতে নিলো তিনটি পুরস্কার। এর মধ্যে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি। ‘রইদ’ সিনেমায় সাদুর বউ চরিত্রে তার অনবদ্য অভিনয় এ স্বীকৃতি এনে দিলো। এছাড়া উৎসবে সেরা সিনেমাটোগ্রাফি এবং সেরা সংগীতের পুরস্কারও পেয়েছে ‘রইদ’।

তিন পুরস্কার জেতার খবরে উচ্ছ্বসিত টিম ‘রইদ’। সিনেমাটির নির্মাতা মেজবাউর রহমান সুমনসহ অন্যরাও খবরটি নিজের ফেসবুক দেয়ালে ভাগ করে নিয়েছেন, প্রকাশ করেছেন আনন্দ।

মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে নেপালের ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। এর আগে সিনেমাটি বিখ্যাত কান উৎসবের আঁ সার্তে রিগায় জুরি পুরস্কার পেয়েছিল।

এর আগে নেদারল্যান্ডসের বিখ্যাত রটারড্যাম উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছিল ‘রইদ’। এছাড়াও আরও নানা উৎসবে পৌঁছেছে সিনেমাটি। শুধু তাই নয়, এ বছর অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের জন্য বাংলাদেশ থেকেও পাঠানো হয়েছে ‘রইদ’। ফলে অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে সিনেমাটি।

‘রইদ’-এ গ্রামীণ প্রেক্ষাপটে অ্যাডাম-ইভের পৌরাণিক গল্পের আশ্রয়ে রহস্যময় এক উপাখ্যান তুলে ধরেছেন সুমন। এতে নাজিফা তুষি ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ।

সূত্র: ঢাকা পোস্ট

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









৪০টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১
৪০টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১
৪ অক্টোবর ২০২৬ দুপুর ১২:২১:৩৮