• ঢাকা
  • |
  • সোমবার ২০শে আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৪১:৪৬ (05-Oct-2026)
  • - ৩৩° সে:

১০ বছরের দাম্পত্যজীবনের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ

৫ অক্টোবর ২০২৬ সকাল ০৯:০১:৪২

১০ বছরের দাম্পত্যজীবনের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ

বিনোদন ডেস্ক: দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ও দাম্পত্য জীবনের পর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তারা।

৪ অক্টোবর রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক পোস্টে নিজেদের সিদ্ধান্তের কথা জানান প্রীতম ও শেহতাজ।

প্রীতম হাসান তার পোস্টে জানান, শেহতাজের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে ১০ বছরের পথচলার পর তারা বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। একই বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন শেহতাজও।

বিবৃতিতে তারা বলেন, একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য তারা দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা সবসময় থাকবে। তবে সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু গুরুত্বপূর্ণ পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে।

প্রীতম বলেন, সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া হয়নি। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা করে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে তারা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং জীবনের নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যেতে চান।

এই পরিবর্তনের সময়ে তাদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর জন্য বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রীতম ও শেহতাজ। বিষয়টি তাদের দুজনের প্রতি সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করার আহ্বানও জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন প্রীতম ও শেহতাজ। এর আগে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল তাদের। বিয়ের পরও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও স্মৃতি ভাগ করে নিতে দেখা গেছে তাদের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা
পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা
৫ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৩:০৩

জামুকার নতুন ডিজি মোস্তফা জামান
জামুকার নতুন ডিজি মোস্তফা জামান
৫ অক্টোবর ২০২৬ সকাল ০৯:২৮:৫১