মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সদর উপজেলার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মাথাবিহীন উদ্ধার উদ্ধার করেছে পুলিশ।
৪ অক্টোবর রোববার সন্ধ্যায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর দক্ষিণপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে চর কৃষ্ণপুর দক্ষিণপাড়া এলাকায় ধলেশ্বরী নদীতে ওই নারীর মাথাবিহীন অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থলে যায়।
সদর থানার পুলিশ জানায়, ওই নারীর লাশের পরিচয় পাওয়া যায়নি। অর্ধগলিত মরদেহের মাথা পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর সন্ধ্যায় মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ওই নারীকে জবাই করে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহ নদীতে ফেলে দেয় এবং মরদেহ ভাসতে ভাসতে সেখানে আসে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। ওই নারীর পরিচয় ও হত্যার সঙ্গে জড়িতদের শনাক্তের পর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা যাবে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available