• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:২৯:০৭ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫০:১৯

সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক: জাপানের রাজধানী টোকিওতে সাবেক প্রেমিকের ভাড়া করা ফ্ল্যাট থেকে ২৫ বছর বয়সী মডেল ও অভিনেত্রী হানা কুরাকির মরদেহ উদ্ধার করা হয়েছে।

১২ সেপ্টেম্বর শনিবার তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য উইক।

প্রতিবেদন অনুযায়ী, হানা কুরাকির মৃত্যুর ঘটনায় এখনো পুলিশ কিংবা তার ম্যানেজমেন্ট এজেন্সি এসওয়ান আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য আত্মহত্যা, পারিবারিক সহিংসতা ও তোলাবাজির সঙ্গে তার মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না তা নিয়ে নানা আলোচনা চলছে।

হানা কুরাকির মৃত্যুর আগে লেখা একটি চিরকুট পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। ওই চিরকুটে তার সাবেক প্রেমিক শোতা তাইরার বিরুদ্ধে গুরুতর অভিযোগের কথা উল্লেখ রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

চিরকুটের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরে চাবি ব্যবহার করে হানা কুরাকির ঘরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যান শোতা তাইরা। পরে হামলা ও চুরির সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকেই শোতা তাইরার বাবা হানা কুরাকিকে হুমকি দিতে শুরু করেন বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে হানা কুরাকি আপস-মীমাংসায় রাজি হলেও অভিযোগ অনুযায়ী, সেই মীমাংসার শর্তগুলো পরবর্তীতে মানা হয়নি।

এদিকে, ফ্ল্যাটের মালিক সাকিতো জানিয়েছেন, হানা কুরাকির মরদেহ তিনিই প্রথম উদ্ধার করেছেন এমন দাবি সঠিক নয়। তার ভাষ্য অনুযায়ী, হানা কুরাকির এক বন্ধু প্রথমে ফ্ল্যাটে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান এবং বিষয়টি তাকে জানান। এরপর পরিস্থিতি সামাল দিতে এবং টোকিও পুলিশের সঙ্গে যোগাযোগের জন্য তিনি ওই বাসভবনে যান।

পরে হানা কুরাকির সাবেক প্রেমিক শোতা তাইরাকেও ফোন করে মৃত্যুর খবর জানানো হয়। এর প্রায় দুই ঘণ্টা পর তিনি ঘটনাস্থলে পৌঁছান বলে জানান ফ্ল্যাট মালিক।

হানা কুরাকি বিউটিশিয়ান হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন। ক্যারিয়ারের শুরুতে তিনি হেয়ার ও মেকআপ সহকারী হিসেবে কাজ করেন। ২০২৪ সালে এসওয়ান লেবেলের মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন এবং একই বছর একটি ফটোবুক প্রকাশ করেন। ওই বছরই অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

তবে হানা কুরাকির মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনাটির সঙ্গে তার সাবেক প্রেমিকের অভিযোগের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভারত থেকে এলো প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল
ভারত থেকে এলো প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:১৭:২৮

অবশেষে বকেয়া বুঝে পেলো সাংবাদিক পুলকের পরিবার
অবশেষে বকেয়া বুঝে পেলো সাংবাদিক পুলকের পরিবার
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৮:১৯

লালমাটিয়া থেকে আটক সাবেক এমপি আজিজুল হক আরজু
লালমাটিয়া থেকে আটক সাবেক এমপি আজিজুল হক আরজু
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৫৪:১৯

পঞ্চগড়ে ২ যুবদল নেতার ওপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে ২ যুবদল নেতার ওপর হামলার অভিযোগ
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৩:২৯