• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই কার্তিক ১৪৩৩ রাত ০৩:০৯:৪৩ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

ডিসেম্বরে বিয়ে করছেন মিমি চক্রবর্তী!

১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৫:৩৬

ডিসেম্বরে বিয়ে করছেন মিমি চক্রবর্তী!
অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: বিয়ে করছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। হঠাৎই এ খবর ছড়িয়ে পড়েছে। ঘনিষ্ঠ সূত্রের দাবি, আগামী ডিসেম্বরেই বিয়ের পরিকল্পনা করেছেন অভিনেত্রী। শীতের আমেজে শৈলশহরে বসতে পারে বিয়ের আসর।

দীর্ঘদিন ধরেই অভিনেত্রীর অনুরাগীদের কৌতূহল—কবে বিয়ের পিঁড়িতে বসবেন মিমি? এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে বলেই জোর চর্চা।

ভেন্যু হিসেবে আপাতত কালিম্পংয়ের নামই শোনা যাচ্ছে। তবে বিয়ের খবরের পাশাপাশি সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে মিমির জীবনসঙ্গীকে ঘিরে। কে সেই ব্যক্তি, যাকে বেছে নিয়েছেন অভিনেত্রী?

আরও পড়ুন

লণ্ঠন হাতে আলোর ছটা ছড়াচ্ছেন অপু বিশ্বাস

এই জল্পনার মধ্যেই প্রকাশ্যে এসেছে হবু স্বামীর সঙ্গে মিমির একটি ছবি। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, পূজার সময় বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডার মাঝেই সিদ্ধার্থের সঙ্গে ছবিটি তোলা হয়েছিল। ছবিতে দুজনকেই বেশ হাসিখুশি দেখা গেছে।

সূত্রের দাবি, মিমির হবু জীবনসঙ্গী চলচ্চিত্র জগতের কেউ নন। তিনি নৌবাহিনীতে কর্মরত। নাম সিদ্ধার্থ। যদিও বিয়ে নিয়ে এখন পর্যন্ত মিমি কিংবা সিদ্ধার্থ—কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবে ঘনিষ্ঠ মহলে কান পাতলে শোনা যাচ্ছে, পূজার আবহেই নাকি দুজনের সম্পর্ক আরও এক ধাপ এগিয়েছে।

শুধু সম্পর্কের খবরই নয়, বিয়ের প্রস্তুতিও নাকি শুরু হয়ে গেছে।

আরও পড়ুন

নগ্ন দৃশ্যের শুটিংয়ে বহিরাগত, ক্ষুব্ধ জেনিফার লরেন্স

সূত্রের দাবি, বিয়ের কেনাকাটা থেকে শুরু করে নিমন্ত্রণপত্র বিলি—সবই চলছে জোরকদমে। হাতে সময়ও বেশি নেই, তাই প্রস্তুতিতে কোনো খামতি রাখতে চাইছেন না অভিনেত্রী।

মিমির ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহ অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরেই সামাজিক মাধ্যমে তাকে বিয়ে নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। এতদিন বিষয়টি এড়িয়ে গেলেও সম্প্রতি এক অনুরাগীর প্রশ্নের জবাবে অভিনেত্রীর মন্তব্য নতুন করে জল্পনা উসকে দেয়। ফলে এবার সত্যিই কি ডিসেম্বরেই নতুন জীবনে পা রাখতে চলেছেন মিমি, সেই প্রশ্নই ঘুরছে টলিপাড়ায়।

জলপাইগুড়ির মেয়ে মিমি অভিনয়ে আসার আগে মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন। ২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকে পুপু চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে আসেন তিনি। এরপর ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক। পরে ‘বোঝে না সে বোঝে না’সহ একাধিক ছবিতে অভিনয় করে নিজের জায়গা পাকা করেন অভিনেত্রী।

আরও পড়ুন

বলিউডের চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় গুপ্তর মৃত্যু

অভিনয়ের পাশাপাশি ২০১৯ সালে রাজনীতিতেও পা রাখেন মিমি। ওই বছর যাদবপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন তিনি। বর্তমানে অবশ্য অভিনয় নিয়েই ব্যস্ত। পূজায় মুক্তি পাওয়ার কথা সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। পাশাপাশি নতুন একটি ছবির শুটিংও শুরু করবেন তিনি।

সূত্র: কালের কণ্ঠ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
১ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৮:১৯




পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২০


চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:২৯

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৪২