• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৫৮:৪৮ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

‘বিহান’ দর্শকের ভাবনায় নতুন মাত্রা যোগ করবে: নিশাত

১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫৪:৩৪

‘বিহান’ দর্শকের ভাবনায় নতুন মাত্রা যোগ করবে: নিশাত

বিনোদন ডেস্ক: স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিহান’-এ আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নিশাত প্রিয়ম। চলচ্চিত্রটিতে নারীর নেতৃত্বের পথে দৃশ্যমান ও অদৃশ্য নানা বাধা এবং নিজের কণ্ঠ ও সক্ষমতা নিয়ে নতুন করে ভাবার বিষয়টি তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী।

দৈনিক সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে নিশাত প্রিয়ম বলেন, ‘বিহান’-এর শিউলি চরিত্রটি অন্যের হয়ে অনেক কথা বলতে পারলেও নিজের ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক কথাটি বলতে পারে না। একটি শব্দ বলতে গিয়ে তার জীবনে নানা ঘটনা ঘটে, যা দর্শকের নিজেদের জীবনের অনেক ঘটনার কথা মনে করিয়ে দেবে।

এটি তাঁর প্রথম আইনজীবী চরিত্র উল্লেখ করে নিশাত বলেন, নির্মাতা হেমন্ত সাদীক তাঁকে চরিত্রটি ফুটিয়ে তুলতে অনেক সহযোগিতা করেছেন। ‘বিহান’ মুক্তির পর দর্শকের কাছ থেকে ভালো সাড়া পাওয়ায় তিনি আনন্দিত বলেও জানান।

কাজের ক্ষেত্রে সংখ্যার চেয়ে মানকে বেশি গুরুত্ব দেন নিশাত। তাঁর ভাষায়, কম কাজ হলেও ভালো কাজের সঙ্গে থাকতে চান তিনি। রোমান্টিক, রহস্য, থ্রিলার, সামাজিক ও নারীপ্রধান—বিভিন্ন ধরনের গল্পে অভিনয়ের আগ্রহের কথাও জানান এই অভিনেত্রী।

সিনেমায় অভিনয়ের স্বপ্ন রয়েছে জানিয়ে নিশাত বলেন, এখনো নিজের পছন্দের গল্প পাননি। গল্প পছন্দ হলে বড়পর্দায় কাজ করতে চান তিনি। বর্তমানে ‘মিডলক্লাস ফ্যামিলি’ ও ‘ঘরে বাইরে’ ধারাবাহিকে কাজ করছেন। পাশাপাশি কয়েকটি নাটক ও ওটিটি প্রকল্প নিয়েও কথা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০