• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩২ বিকাল ০৪:২৭:৩৫ (03-Apr-2026)
  • - ৩৩° সে:

ব্যাংকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ নির্মাতা উৎসব

৩ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৩০:১৯

ব্যাংকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ নির্মাতা উৎসব

বিনোদন ডেস্ক: টালিউড ইন্ডাস্ট্রিতে একের পর এক অপ্রত্যাশিত ঘটনার মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের নিখোঁজ হওয়ার ঘটনা।

২ এপ্রিল বৃহস্পতিবার দুপুর থেকে রহস্যজনকভাবে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

Ad
Ad

সম্প্রতি অভিনেতা রাহুলের মৃত্যুর শোক না কাটতেই আরেক অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর আসে। এরই মধ্যে উৎসবের নিখোঁজ হওয়ার ঘটনা নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে চলচ্চিত্র মহলে।

Ad

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন উৎসব। তার স্ত্রী মৌপিয়ার দাবি, দুপুর ২টার পর থেকে আর কোনো যোগাযোগ করা যায়নি। আশ্চর্যের বিষয়, তিনি নিজের মোবাইল ফোন বাড়িতে রেখে গিয়েছিলেন এবং অন্য একটি ফোন সঙ্গে নিয়েছিলেন।

পুলিশি তদন্তে জানা গেছে, সঙ্গে থাকা ফোনটির সর্বশেষ লোকেশন ছিল উল্টোডাঙা স্টেশন এলাকা। দুপুর ২টা ২২ মিনিটে স্ত্রীর সঙ্গে শেষবার কথা হয় তার, এরপর ফোনটি বন্ধ পাওয়া যায়। যানজট এড়াতে তিনি ট্রেনে যাত্রা করতে চেয়েছিলেন বলে জানান তার স্ত্রী।

এদিকে একই দিন বিকেলে উৎসবের ফেসবুক প্রোফাইলের ছবি ও কভার ফটো পরিবর্তন করা হয়, যা নিয়ে তৈরি হয়েছে নতুন রহস্য। তার স্ত্রীর দাবি, ব্যাংকে যাওয়ার আগে স্বামীই তাকে এসব পরিবর্তন করতে বলেছিলেন। তবে বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করছেন অনেকে।

মৌপিয়া আরও জানান, সম্প্রতি সাইবার অপরাধ সংক্রান্ত কিছু সমস্যায় ভুগছিলেন উৎসব এবং তা নিয়ে মানসিকভাবে উদ্বিগ্ন ছিলেন। ইতোমধ্যে আনন্দপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে এবং লালবাজার গোয়েন্দা বিভাগ বিষয়টি তদন্ত করছে।

উল্লেখ্য, উৎসব মুখোপাধ্যায় টালিউডের মূলধারার শীর্ষ পরিচালকদের একজন না হলেও পরিচিত মুখ। তিনি ‘বরুণবাবুর বন্ধু’ ও ‘ভবিষ্যতের ভূত’ এর মতো চলচ্চিত্রের গল্প লিখেছেন এবং অনীক দত্তের টিমের সঙ্গে কাজ করেছেন। এছাড়া ‘ক্যাবারে’সহ একাধিক ওয়েব সিরিজ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


তীব্র গরমে আখের রসের উপকারিতা
তীব্র গরমে আখের রসের উপকারিতা
৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৪:২৩










Follow Us