• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩২ বিকাল ০৫:২৭:২২ (03-Apr-2026)
  • - ৩৩° সে:

ধামরাইয়ে ডাকাতি মামলায় লুটের মালামাল উদ্ধার, গ্রেফতার ৩

৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৫২:১২

ধামরাইয়ে ডাকাতি মামলায় লুটের মালামাল উদ্ধার, গ্রেফতার ৩

ঢাকা প্রতিনিধি: ঢাকার ধামরাই থানাধীন একটি ব্যাটারি ফ্যাক্টরিতে সংঘটিত সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় লুট হওয়া মালামাল উদ্ধার এবং জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- মো. জাহিদ হাসান (৩৫), মো. চাঁন মিয়া (৬২), মো. শোয়েব মিয়া (৩৯)।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী মো. সুমন (৪৩) গত ২২ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে গ্রামের বাড়িতে অবস্থানকালে তার প্রতিষ্ঠানে ডাকাতির খবর পান। পরে তিনি এসে জানতে পারেন, একই দিন দিবাগত রাত প্রায় ১২টা ৪০ মিনিটে ৩৫-৪০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল মুখে মাস্ক ও হাতে দেশীয় অস্ত্র নিয়ে ফ্যাক্টরির বাউন্ডারি টপকে ভেতরে প্রবেশ করে।

Ad

ডাকাতরা প্রথমে নিরাপত্তাকর্মীদের মারধর করে হাত-পা বেঁধে ফেলে এবং পরে ফ্যাক্টরি থেকে প্রায় ৫৮ লাখ ২৯ হাজার ৭৭৫ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

এ ঘটনায় ধামরাই থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ঢাকা জেলা পুলিশের তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকা, সিরাজগঞ্জ, পাবনা ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি পিকআপ (রিকভার গাড়ি) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪৮ লাখ টাকা।

এছাড়া মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর এলাকায় একটি ব্যাটারি ফ্যাক্টরির গুদাম থেকে লুট হওয়া মালামালের অংশ হিসেবে ৪৯টি সীসার বার (ওজন প্রায় ১৪৪৯ কেজি) উদ্ধার করা হয়েছে, যার মূল্য প্রায় ৪ লাখ ৬৮ হাজার ৩২৫ টাকা।

পুলিশ জানায়, আসামিদের জিজ্ঞাসাবাদে ডাকাতি চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ধামরাই থানার পুলিশ জানায়, সংঘবদ্ধ এই ডাকাত চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় এমন অপরাধ করে আসছিল। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









তীব্র গরমে আখের রসের উপকারিতা
তীব্র গরমে আখের রসের উপকারিতা
৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৪:২৩



Follow Us