• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:১৬:৩০ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

জামিন পেলেন না অভিনেতা রিয়াজ, আবেদন ফেরত

৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

জামিন পেলেন না অভিনেতা রিয়াজ, আবেদন ফেরত

বিনোদন ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা দুটি হত্যা মামলায় চলচ্চিত্র অভিনেতা রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকের জামিন আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট।

৩ সেপ্টেম্বর সেপ্টেম্বর বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সশরীরে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন রিয়াজ। শুনানি শেষে আদালত আবেদনটি ফেরত দেওয়ার আদেশ দেন।

আদালতে রিয়াজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন। শুনানি শেষে আদালতের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

আরও পড়ুন

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীসহ ছয়জনের কারাদণ্ড

রিয়াজের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর একটিতে জুলাই আন্দোলনকালে রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

২০২৫ সালের ৩০ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করতে শাহবাগ থানাকে নির্দেশ দেন। পরে ২ মে মামলাটি আনুষ্ঠানিকভাবে দায়ের করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে দায়ের করা ওই মামলায় রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ মোট ২০১ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

আসামির তালিকায় রিয়াজ ছাড়াও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও জায়েদ খানসহ বিনোদন জগতের আরও ১৩ জন রয়েছেন।

উল্লেখ্য, হাইকোর্টে জামিন আবেদন ফেরত দেওয়ার অর্থ এই নয় যে আদালত আবেদনটি খারিজ করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯