• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে শ্রাবণ ১৪৩৩ দুপুর ০১:২২:১৯ (03-Aug-2026)
  • - ৩৩° সে:

সবজি চাষের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন জয়া আহসান

৩ আগস্ট ২০২৬ দুপুর ১২:২০:২৮

সবজি চাষের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন জয়া আহসান

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মানেই বড় পর্দায় নতুন কোনো চমক। তবে রূপালি পর্দার চাকচিক্য আর ব্যস্ত শিডিউলের বাইরে তার যে আরও একটি জগত আছে, তা আবারও প্রমাণ করলেন তিনি। সম্প্রতি নিজের হাতে গড়া বাগানে সবজি চাষের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, জয়া আহসান তার বাগানে বেশ খোশমেজাজে সময় কাটাচ্ছেন। কোনো আড়ম্বর নেই, মাথায় একটি হ্যাট আর সাধারণ পোশাকে একবারে সাধারণ রূপে ধরা দিয়েছেন তিনি। কখনও লতানো গাছ থেকে শসা তুলছেন, আবার কখনও কলার থোড়া হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। নিজের শ্রমের ফল যখন চোখের সামনে বড় হয়ে ওঠে, সেই তৃপ্তি জয়ার হাসিতেই স্পষ্ট ছিল।

ভিডিওতে দেখা যায়, তার বাগানে কেবল সৌন্দর্যবর্ধক গাছই নয়, বরং হরেক রকম সবজির সমাহার ঘটেছে। করলা ও লাল শাকের ফলন দেখে জয়া বেশ সন্তুষ্টি প্রকাশ করেন। জানা গেছে, অভিনয়ের ব্যস্ততা থেকে সামান্য অবসর পেলেই তিনি ছুটে যান তার ছাদ কিংবা বারান্দার এই সবুজ অরণ্যে।

জয়া আহসান কেবল শখের বশে গাছ লাগান না, বরং নিয়মিত সেগুলোর পরিচর্যাও করেন। মাটি তৈরি থেকে শুরু করে নতুন চারা রোপণ সবই তিনি তদারকি করেন। নাগরিক জীবনে যখন মানুষ যান্ত্রিক হয়ে পড়ছে, তখন জয়ার এই বাগানপ্রেম ভক্তদের মাঝে সবুজায়নের প্রতি আগ্রহ বাড়িয়ে দিচ্ছে। অনেকেই তার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন।

সূত্র: এনটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
৩ আগস্ট ২০২৬ সকাল ১১:৩৭:০৯