• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:৪০:৪৪ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

‘কালা হিরণ’ সিনেমা নিয়ে সালমান খানের মামলা

২ জুলাই ২০২৬ দুপুর ০১:৪৮:৩৪

‘কালা হিরণ’ সিনেমা নিয়ে সালমান খানের মামলা

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সালমান খানের করা মামলায় নতুন তথ্য সামনে এসেছে। দিল্লি হাইকোর্টে ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাল’ সিনেমার নির্মাতারা জানিয়েছেন, ছবিটি এখনও ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) এর কাছে ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়নি। ফলে এখনই ছবিটি মুক্তির কোনো প্রশ্নই ওঠে না।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১ জুলাই বুধবার অনুষ্ঠিত শুনানিতে সালমান খানের আইনজীবীরা আদালতকে জানান, ছবিটি দ্রুত মুক্তি পেতে পারে। তাই মুক্তির ওপর অবিলম্বে স্থগিতাদেশ দেওয়া প্রয়োজন।

জবাবে নির্মাতাদের আইনজীবী বলেন, সিবিএফসির অনুমোদন ছাড়া কোনো চলচ্চিত্র ভারতে মুক্তি দেওয়া যায় না। এমনকি ছবিটি এখনও সেন্সর বোর্ডে জমাই দেওয়া হয়নি। আগামী ৬ জুলাই সোমবার পর্যন্তও এটি জমা দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও আদালতকে জানান তিনি।

গত জুন মাসে ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাল’ এর পোস্টার ও ট্রেলার প্রকাশের পর দিল্লি হাইকোর্টে মামলা করেন সালমান খান। তার অভিযোগ, ছবিটি বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ শিকার মামলার সঙ্গে সরাসরি তার নাম ও পরিচিতিকে যুক্ত করছে এবং এতে তার ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘিত হয়েছে।

আবেদনে তিনি উল্লেখ করেন, ২৯ মে প্রকাশিত পোস্টারে এমন একটি চরিত্র দেখানো হয়েছে, যার চেহারা ও উপস্থাপনা তার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। চরিত্রটির হাতে একটি বন্দুক এবং সালমানের পরিচিত ব্রেসলেটের মতো একটি ব্রেসলেটও দেখা যায়। এতে দর্শকদের বিভ্রান্ত করা হচ্ছে এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেন তিনি।

সালমান আরও বলেন, অস্ত্র আইনের মামলায় তিনি আগেই খালাস পেয়েছেন। অথচ পোস্টারে বন্দুক হাতে তার মতো দেখতে চরিত্র দেখিয়ে ভুল বার্তা দেওয়া হচ্ছে।

মামলায় সালমান খানের অভিযোগ, নির্মাতারা ইচ্ছাকৃতভাবে তার পুরোনো কৃষ্ণসার হরিণ শিকার মামলাকে চাঞ্চল্যকরভাবে উপস্থাপন করে প্রচারের সুবিধা নিতে চাইছেন, যা তার সুনাম ও ভাবমূর্তির ক্ষতি করছে।

উল্লেখ্য, এর আগেও নিজের নাম, ছবি ও ব্যক্তিত্বের অননুমোদিত ব্যবহার ঠেকাতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ই-কমার্স প্ল্যাটফর্মের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হয়েছিলেন সালমান খান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪